
নিউজ ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। যারা দোষী, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কেউ প্রশ্ন তুললে সেটি নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই উল্লেখ করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী তাদের মতো কাজ করছে। তবে গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।







