1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
একটি মহল ত্রাণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে: ওবায়দুল কাদের - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

একটি মহল ত্রাণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে: ওবায়দুল কাদের

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৬৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে বিএনপির ক্রমাগত অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি মতলবি মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার সকালে ঢাকায় নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।তিনি বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে, এ পর্যন্ত সরকার ৪ কোটি মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৬৪ টি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং ১ কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা দেশের যে কোনো দুর্যোগে আর্তমানবতায় সবার আগেই মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য।

বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল, তাদেরকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ রইল।

ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতা জরুরি মন্তব্য করে তিনি বলেন, করোনা মহামারীর এ সময় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরের লক্ষণ দেখা যাচ্ছে। এডিস থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST