
নিজস্ব প্রতিবেদক
উন্নয়নের গণতন্ত্রের নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সেই সঙ্গে তিনি বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জিএম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন প্রখ্যাত চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা। এ সময় তাকে স্বাগত জানিয়ে জিএম কাজের এ কথা বলেন
গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন-সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সকল অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের
জিএম কাদের বলেন, কেউ কেউ ‘উন্নয়নের গণতন্ত্র’ নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য- আগে উন্নয়ন, পরে গণতন্ত্র। আসলে, উন্নয়নের গণতন্ত্র নামে কোনোকিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে।
এ সময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, জাতীয় ছাত্র সমাজের শাহ ইমরান রিপন, মারুফ আহমেদ প্রিন্স, মো. সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।







