1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
উদয়পুরে হিন্দু দর্জি হত্যার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ, তীব্র উত্তেজনা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

উদয়পুরে হিন্দু দর্জি হত্যার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ, তীব্র উত্তেজনা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উদয়পুরে দু’জন মুসলিম যুবকের হাতে একজন হিন্দু দর্জির নৃশংস হত্যার দু’দিন পর ওই শহরে আজ বৃহস্পতিবার বিভিন্ন হিন্দু সংগঠনের ডাকে বিক্ষোভ মিছিল হয়েছে, সেখান থেকে তীব্র উত্তেজনাও ছড়িয়েছে।

রাজস্থানের পুলিশ বলছে, শহরে কারফিউ জারি থাকা সত্ত্বেও অশান্তি ঠেকাতেই তারা ওই মিছিলের অনুমতি দিয়েছিল।

ভারতের বিভিন্ন শহরে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি পালিত হচ্ছে, দাবি করা হচ্ছে দোষীদের কঠোরতম শাস্তির। মুসলিম ধর্মীয় নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে শান্তি বজায় রাখার আর্জি জানাচ্ছেন।

উদয়পুরসহ গোটা রাজস্থানে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে বেশ কয়েক হাজার মানুষ গেরুয়া পতাকা নিয়ে বিশাল মিছিল বের করে।

নিহত দর্জি কানহাইয়ালালের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে তারা কাছারি অভিমুখে মিছিল করে যান এবং জেলা কালেক্টরের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন।

সুত্রঃ বিবিসি

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST