1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ইউনূস-তারেক বৈঠক শুক্রবার, গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

ইউনূস-তারেক বৈঠক শুক্রবার, গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচন সামনে রেখে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। একদিকে বিএনপি অন্তর্বর্তী সরকারের দাবি জানাচ্ছে, অন্যদিকে ক্ষমতাসীন পক্ষ রয়েছে কঠোর অবস্থানে। এমন পরিস্থিতিতে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এই সফরেই তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। লন্ডনের স্থানীয় সময় আগামী শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হবে এই আলোচিত বৈঠক।

রাজনৈতিক বিশ্লেষকসহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো এই বৈঠককে একটি সম্ভাব্য সমঝোতার সূচনা হিসেবে দেখছেন। তাদের ভাষ্যৎ- ফ্যাসিবাদমুক্ত ও জনগণের ভোটাধিকারভিত্তিক রাজনীতি গঠনে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশাবাদী যে, এই বৈঠকে শুধু নির্বাচনের সময়সূচুই নয়, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও ‘জুলাই চেতনা’ বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পাবে।

দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, “এই প্রজন্ম কী চায়, কোন সংস্কার দরকার- সে বিষয়ে ঐকমত্য জরুরি। আমরা সহিংসতার রাজনীতি চাই না।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “জাতীয় নির্বাচনের সময়সীমা, সরকারের নিরপেক্ষতা এবং আইনের শাসন- এগুলো আলোচনার দাবিদার বিষয়।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, “উদার মানসিকতায় আলোচনা হলে দেশের রাজনীতিতে গঠনমূলক মোড় আসতে পারে।”

এদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “বিএনপিকে বেশি ত্যাগ স্বীকার করতে হবে। সরকার নমনীয় হলে বিএনপিও মানিয়ে নিতে পারবে। তবেই আলোচনা সফল হবে।”

দুই শীর্ষ নেতার এই বৈঠক ঘিরে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সমঝোতার পথ খুললে সহিংসতা ও অনিশ্চয়তা এড়ানো সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST