1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আ. লীগ শান্তি সমাবেশ করছে আর বিএনপি সহিংসতার উস্কানি দিচ্ছে: কাদের - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

আ. লীগ শান্তি সমাবেশ করছে আর বিএনপি সহিংসতার উস্কানি দিচ্ছে: কাদের

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে আর বিএনপি উস্কানি দিচ্ছে সংঘাত-সহিংসতার। নারায়ণগঞ্জে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জে বাংলাদেশ লোক ও কারুশিল্প মেলা এবং লোকজন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

 

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজনীতির সমালোচনা করেন তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ও মানুষের জানমালের ক্ষতি করলে সরকার বসে থাকবে না। শৃঙ্খলা রক্ষায় রাজপথে অবস্থান করছে আওয়ামী লীগ। এটি বিএনপির পাল্টা কোনো কর্মসূচি নয়।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তারা নিজেরা তো কিছু করেনি, শেখ হাসিনা যা করেছে, তাতে তাদের অন্তর্জ্বালার সৃষ্টি হয়েছে। যে কারণে তারা রাতের অন্ধকারে কাঁচপুর ও নরসিংদীতে উদ্বোধনী ফলক ভেঙে ফেলছে। তারা তো শান্তিপূর্ণ কর্মসূচি করতে চায় না। ইলেকশন হলে তো শেখ হাসিনার সঙ্গে পারবে না। তারা জানে ভোটে হেরে যাবে, সে জন্য তারা রেগে আছে বলেও জানান তিনি।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST