1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আ.লীগের ‘অর্থদাতা’ পবার ঠিকাদার ওয়াসিমুল হককে গ্রেপ্তারের দাবি যুবদলের - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আ.লীগের ‘অর্থদাতা’ পবার ঠিকাদার ওয়াসিমুল হককে গ্রেপ্তারের দাবি যুবদলের

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার ঠিকাদার ওয়াসিমুল হককে আওয়ামী লীগের ‘অর্থদাতা’ হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নওহাটা পৌর যুবদল। রোববার (১৩ জুলাই) বিকেলে পবার নওহাটা পৌর যুবদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।নওহাটা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান যুবদলের কর্মী আবদুল্লাহ আল মামুন জনি।

তিনি নওহাটা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ঠিকাদার ওয়াসিমুল হক- জনির বোন তানিয়া খাতুনের মামাশ্বশুর। কিছু দিন ধরে ওয়াশিমুল হকের সঙ্গে তার ভাগনে আজাদ কামাল নতুনের বিরোধ চলছে। এ নিয়ে সংবাদ সম্মেলন-পাল্টা সংবাদ সম্মেলন করা হচ্ছে। এর জেরেই রোববার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, ‘আমাদের পরিবার বিএনপি পরিবারের মানুষ হিসেবে দীর্ঘ ১৮ বছর ধরে নির্যাতিত। অথচ ওয়াসিমুল হক সংবাদ সম্মেলন করে আমাকে ও যুবদলকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে আমাদের পরিবার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
তিনি বলেন, ‘ওয়াসিমুল হক আওয়ামী লীগের পলাতক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাবেক এমপি আয়েন উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি তাদের ব্যবসায়িক পার্টনার ও অর্থদাতা হিসেবেই পরিচিত। তার ভাই জয়নাল আবেদীন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের জন্য বিপুল অর্থ দিয়েছেন।
এমনকি জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে তার বড় ভূমিকা ছিল।’জনি বলেন, ‘আমার ছোট বোনের স্বামীর সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ চলছে। এর সঙ্গে আমাদের পরিবার বা দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করে বিএনপি ও যুবদলকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি নানারকম হুমকি দিয়েছেন। এতে আমরা আতঙ্কিত। আমাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।’সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘ওয়াসিমুল হক পবার ভুগরইল এলাকায় জোরপূর্বক জমি দখল করে একটি চেম্বার নির্মাণ করেছেন, যা এখন আওয়ামী লীগের পাওয়ার হাউসে পরিণত হয়েছে।
সেখানেই নানারকম দেশীয় অস্ত্র মজুত রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’ ছাত্রদল নেতা জনি তার বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ওয়াসিমুল হককে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার দাবি জানান। তিনি বলেন, ‘রিমান্ডে নিলে জুলাই-আগস্টের সহিংসতার পেছনের নেপথ্য শক্তি ও অর্থদাতাদের নাম বেরিয়ে আসবে।’সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মিলন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- যুবনেতা ইলিয়াস আলী, হাসান ইমাম, রনি, মখছেদ আলী প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ওয়াসিমুল হক বলেন, ‘আওয়ামী লীগকে অর্থ দেওয়া তো দূরের কথা; দলের কোন নেতাকর্মীর সঙ্গেই আমার সম্পর্ক নেই। বরং, আমার ভাগনে নতুন নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সে আমার কাছে অন্যায়ভাবে টাকা দাবি করছে। যুবদলকর্মী জনি তার শ্যালক। সে কারণেই আমার নামে অপপ্রচার করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST