1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসীরা মাথাচাড়া দিচ্ছে : হানিফ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসীরা মাথাচাড়া দিচ্ছে : হানিফ

  • আপডেট করা হয়েছে সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪০৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, আমরা ভেবেছিলাম সন্ত্রাস কমে গেছে, কিন্তু না লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যাকান্ডের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, তাদের সন্ত্রাসীরা এতদিন ঘাপটি মেরে ছিল। আন্দোলনের নামে সারাদেশে বিএনপির সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, তারা (বিএনপি) একের পর এক সংঘাত, সহিংসতায় অরাজকতা সৃষ্টি করে চলেছে। এ যাবৎ যত রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে তার প্রত্যেকটির জন্য বিএনপি দায়ী।

সোমবার (১০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রশিদপুরে আওয়ামী লীগের এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন হানিফ। সম্প্রতি স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার ঘটনায় এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ছত্রছায়ায় খুনি ও সন্ত্রাসীরা দেশের যে প্রান্তেই থাকুক তাদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি নিশ্চিত করা হবে। যাতে আর কোন মায়ের বুক খালি না হয়। আর কোন পুত্র যেন পিতা হারা না হয়।

জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

এর আগে নিহত যুবলীগ নেতা আলাউদ্দিনের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ এবং শোকাহত পরিবারের মাঝে সমবেদনা জানিয়ে ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদরের বশিকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ২০ জনসহ যুবদল ও ছাত্রদলের ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। মামলার ৫ নম্বর আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST